৫৭ দেশে অমিক্রনের উপধরন শনাক্ত: ডব্লিউএইচও
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের উপধরন বিএ.২ বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে আন্তর্জাতি সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
গবেষকরা বলছেন, অমিক্রনের মূল ধরনের চেয়ে উপধরন ‘বিএ.২’ অনেক বেশি সংক্রামক হতে পারে।
প্রায় ১০ সপ্তাহ আগে আফ্রিকায় প্রথম অমিক্রন ধরন শনাক্ত হয়। শনাক্তের পর খুব দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে অমিক্রন। এটি প্রাধান্যশীল ধরন হয়ে ওঠে।
অনেক মিউটেশনের অমিক্রনের উচ্চ সংক্রমণক্ষমতা রয়েছে। অমিক্রনের আবার বেশ কিছু উপধরন তৈরি হয়েছে। এগুলো হলো বিএ.১, বিএ.১.১, বিএ.২ ও বিএ.৩। এই উপধরনগুলোর মধ্যে বিএ.২ মূল ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক হতে পারে বলে বিভিন্ন গবেষণায় আভাস মিলেছে।
ডব্লিউএইচও জানিয়েছে, গত মাসে করোনার যত নমুনা সংগ্রহ করা হয়েছে, তার বেশির ভাগই অমিক্রন। এর মধ্যে বিএ.১, বিএ.১.১, বিএ.২ ও বিএ.৩ রয়েছে।
করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) অমিক্রনের যেসব তথ্য আপলোড করা হয়েছে, তার ৯৬ শতাংশই বিএ.১ ও বিএ.১.১। তবে বিএ.২ উপধরনটি শনাক্তের হারও ক্রমাগত বাড়তে দেখা যাচ্ছে বলে উল্লেখ করেছে ডব্লিউএইচও।
সোহরাওয়ার্দী মেডিকেলে সীরাত সেমিনার অনুষ্ঠিত
মহানবীর আদর্শ অনুসরণে চিকিৎসাপেশায় নৈতিকতা-মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান
সোহরাওয়ার্দী মেডিকেলে সীরাত সেমিনার অনুষ্ঠিত
মহানবীর আদর্শ অনুসরণে চিকিৎসাপেশায় নৈতিকতা-মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান