২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০১:২৯ পিএম

যুক্তরাষ্ট্রে শনাক্তের ৯৯.৯ ভাগই অমিক্রনে আক্রান্ত

যুক্তরাষ্ট্রে শনাক্তের ৯৯.৯ ভাগই অমিক্রনে আক্রান্ত
ডেল্টা থেকে অমিক্রনে মৃত্যু বেশি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা বিভাগ (সিডিসি) পরিচালক রোচেল ওয়ালেনস্কি। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে ডেল্টা থেকে অমিক্রনে মৃত্যু বেশি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা বিভাগ (সিডিসি) পরিচালক রোচেল ওয়ালেনস্কি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

রোচেল ওয়ালেনস্কি বলেন, সমীক্ষায় দেখা গেছে যুক্তরাষ্ট্রে বর্তমানে শনাক্তের ৯৯.৯ শতাংশ রোগী অমিক্রনে আক্রান্ত। এ থেকে প্রমাণিত হয় ডেল্টা থেকে অমিক্রনে মৃত্যু বেশি হচ্ছে।

তিনি আরও বলেন , চলতি সপ্তাহে গড়ে প্রতিদিন ৬ লাখ ৯২ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হয়েছে যা গত সপ্তাহের তুলনায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে। তবে মৃত্যুর সংখ্যা ২১ শতাংশ বেড়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার অমিক্রন ধরন শনাক্তের কথা জানায়। এরপর থেকে যুক্তরাষ্ট্রে ৩ কোটি ১ লাখ ৬৩ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৭৫০ জন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত করোনার ডেলটার ধরনের প্রকোপ ছিল। তখন দেশটিতে নতুন করে ১ কোটি ৯১ লাখ ৭ হাজার ৫৯০ জনের করোনা শনাক্ত হয়। করোনায় সংক্রমিত ১ লাখ ৩২ হাজার ৬১৬ জন প্রাণ হারান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও