২৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:১৫ পিএম

গণটিকা: ১২০ নার্সকে বিভিন্ন উপজেলায় সংযুক্তি

গণটিকা: ১২০ নার্সকে বিভিন্ন উপজেলায় সংযুক্তি
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) উপসচিব মো. রশিদুল মান্নাফ কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গণটিকা সফল করতে ১২০ নার্সকে বিভিন্ন উপজেলায় সংযুক্তির আদেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) উপসচিব মো. রশিদুল মান্নাফ কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে বলা হয়ছে, ‘স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার ২২-০২-২০২২তারিখের ইপিআই/ফিসা-সার্ভিস-০০৫/কোভিড-১৯/২০২২/১৭৫ নং স্বারক এবং সিভিল সার্জন অফিস,ঢাকার২০-০২-২০২২ তারিখের সিএস/ঢাকা/প্রশাসন/২০২২/৫১২ নং স্বারক পত্রের প্রেক্ষিতে আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ অনুষ্ঠিতব্য কোভিড-১৯ গণটিকা ( ১ দিন ১ কোটি) কার্যক্রম সফল করতে নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্সগণকে বর্তমান কর্মস্থল হতে তাদের নামের পাশে বর্ণিত হাসপাতাল/ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আগামী ২৪ থেকে  ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্তি প্রদান করা হলো।’

আদেশে আরও বলা হয়েছে, ‘বর্ণিত সিনিয়র স্টাফ নার্সগণ আবশ্যিকভাবে আগামী ২৪-০২-২০২২ তারিখ পুর্বাহ্নে সংযুক্তিকৃত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যোগদান করবেন। তারা স্বয়ংক্রিয়ভাবে আগামী ২৭-০২-২০২২ তারিখ অপরাহ্ণে সংযুক্তিকৃত কর্মস্থলে অবমুক্ত হবেন।’

প্রসঙ্গত, চলমান করোনা মহামারি নিয়ন্ত্রণে মোট জনসংখ্যার ৭০ শতাংশ জনগোষ্ঠীকে প্রথম ডোজের আওতায় আনতে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কর্যক্রম’। এই বিশেষ কার্যক্রমের মধ্যে দিয়ে দেশের সকলকে প্রথম ডোজ করোনা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক