২৬ জানুয়ারী, ২০২২ ০৪:২১ পিএম

অমিক্রন প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত

অমিক্রন প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত
অমিক্রনের ধরন প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, অমিক্রনের অন্য উপসর্গ কী আছে, তা বের করতে কাজ চলছে। রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার (২৬ জানুয়ারি) বেলা ২টার দিকে এক ভার্চ্যুয়াল বুলেটিনে এসব কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

তিনি বলেন, বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে, দেশে অমিক্রন শনাক্ত হয়েছে। আইইডিসিআর, আইসিডিডিআরবি ও বিএসএমএমইউয়ের গবেষণায় দেখা গেছে, করোনার ডেলটা ধরনের পাশাপাশি অধিকতর সংক্রামক ধরন অমিক্রন শনাক্ত হচ্ছে। এই অমিক্রনের কারণে বেশি সংক্রমণ হচ্ছে। এর জন্য ক্লিনিক্যাল গাইডলাইন ইতিমধ্যে তৈরি হয়েছে। সেটি চূড়ান্ত হয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই অন্যান্য স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানকে এটি দেওয়া হবে।

অমিক্রনের ধরন প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, অমিক্রনের অন্য উপসর্গ কী আছে, তা বের করতে কাজ চলছে। রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক