করোনায় ১৭ জনের মৃত্যু, শনাক্তের হার ৩১.৬৪ শতাংশ
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ২৭৩ জন। এ সময় ১৫ হাজার ৫২৭ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন।
আজ বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৭ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং চারজন নারী। এদের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে এবং পাঁচজন বেসরকারি হাসপাতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৬০টি পরীক্ষাগারে ৪৯ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৭৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ২২ লাখ ৬১ হাজার ২৫২টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এক হাজার ৫২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ৬০ হাজার ছয়জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য নয় ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৬৩ ভাগ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৮ হাজার ২৭৩ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৭৫ জন (৬৩ দশমিক ৯৩ ভাগ) ও নারী ১০ হাজার ১৯৮ জন (৩৬ দশমিক শূন্য সাত ভাগ)।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪