টিকার কার্যকারিতা কমাতে সক্ষম অমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মেডিভয়েস ডেস্ক: করোনার নতুন ধরন অমিক্রন ডেল্টার চেয়ে বেশি সংক্রমণশীল ও এটি টিকার কার্যকারিতা কমিয়ে দিতে সক্ষম। তবে অমিক্রনে আক্রান্তদের উপসর্গ অপেক্ষাকৃত কম। রোববার (১৩ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব কথা জানায়।
দক্ষিণ আফ্রিকায় দ্রুত ছড়াচ্ছে অমিক্রন। দেশটির নতুন করোনা শনাক্তের ৭০ শতাংশই হচ্ছে অমিক্রন।
অমিক্রন শনাক্ত হওয়ার জেরে গত মাসে বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া অভ্যন্তরীণ পর্যায়েও নানা বিধিনিষেধ জারি করা হয়।
দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও আক্রান্ত হয়েছেন করোনায়। তার করোনার মৃদু উপসর্গ রয়েছে।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ৯ ডিসেম্বর পর্যন্ত অমিক্রন বিশ্বের ৬৩টি দেশে ছড়িয়েছে। বাহরাইন, মরিশাস, সাইপ্রাস ও মালাউয়িতেও শনাক্ত হয়েছে অমিক্রন।
যুক্তরাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব থাকলেও দ্রুত ছড়াতে শুরু করছে অমিক্রন। চলতি মাসের মাঝামাঝি নাগাদ করোনা সংক্রমণের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন দেশটির গবেষকরা।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত অমিক্রন ১৮৯৮ জনের শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে টিকা কার্যক্রম আরও জোরদার করতে শুরু করেছে দেশটি।
চলতি সপ্তাহ থেকে ইংল্যান্ডে ১৮ বছরের বেশিদের করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী বছরের জানুয়ারি নাগাদ সব প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কম বেশি হয়েছে।
তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেল্টা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।
-
২৭ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
১৯ ফেব্রুয়ারী, ২০২২
-
১০ ফেব্রুয়ারী, ২০২২
-
০২ ফেব্রুয়ারী, ২০২২
-
২৯ জানুয়ারী, ২০২২
-
২৬ জানুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা