দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত
মেডিভয়েস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১২ ডিসেম্বর) তিনি ভাইরাসটিতে আক্রান্ত বলে শনাক্ত হন। প্রেসিডেন্ট রামাফোসার শরীরে হালকা উপসর্গ রয়েছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করছেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতির বরাতে সোমবার (১৩ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যগুলো এমন তথ্য দিয়েছে।
এতে বিবৃতিতে জানানো হয়, ‘রোববার কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক সম্মানে স্টেট মেমোরিয়াল সার্ভিসে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে চলে যাওয়ার পর থেকেই অসুস্থতা বোধ করতে থাকেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট রামাফোসা করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন এবং মাস্ক পরেই রোববারের ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অসুস্থতা বোধ করার পর তার করোনা পরীক্ষা করা হয় এবং এতে তিনি পজিটিভ বলে রেজাল্ট আসে।
প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, সিরিল রামাফোসা বর্তমানে কেপটাউনে আইসোলেশনে রয়েছেন এবং আগামী সপ্তাহ পর্যন্ত নিজের ওপর অর্পিত সকল দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে পালন করতে বলেছেন তিনি।
এএফপি জানিয়েছে, করোনা শনাক্ত হওয়ার পর সিরিল রামাফোসা আগামী এক সপ্তাহের জন্য প্রেসিডেন্টের কার্যনির্বাহী দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে অর্পণ করেছেন।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে ছড়িয়েপড়া করোনার নতুন ধরন অমিক্রন প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। ধরনটির প্রকোপে দেশটিতে সম্প্রতি করোনার চতুর্থ ঢেউ দেখা দিয়েছে। এ পর্যন্ত দেশটির মাত্র ২৫ শতাংশের বেশি মানুষ কোভিড টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। এ ছাড়া ৫ শতাংশ নিয়েছেন এক ডোজ টিকা।
-
২৭ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
১৯ ফেব্রুয়ারী, ২০২২
-
১০ ফেব্রুয়ারী, ২০২২
-
০২ ফেব্রুয়ারী, ২০২২
-
২৯ জানুয়ারী, ২০২২
-
২৬ জানুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’