১৩ ডিসেম্বর, ২০২১ ১২:৫৬ পিএম

রেসিডেন্সি ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

রেসিডেন্সি ভর্তি পরীক্ষার আসন বিন্যাস
নিয়ম অনুযায়ী, একই দিন রাতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশিত হয়েছে। আজ সোমবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই আসন বিন্যাস প্রকাশ করা হয়।  

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই আসন বিন্যাস অনুযায়ী, মোট চারটি কেন্দ্রে সকাল ১০টায় এক যোগে শুরু হবে এ পরীক্ষা, চলবে সাড়ে ১১টা পর্যন্ত।

কেন্দ্রগুলো হলো: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস), ইডেন মহিলা কলেজ, বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস ও বুয়েট মূল ক্যাম্পাস।

মোট ৫টি অনুষদ তথা মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স, ডেনটিসট্রি অনুষদ এবং শিশু অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিয়ম অনুযায়ী, একই দিন রাতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা সাধারণত নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। তবে মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত ‘বিশেষ পরিস্থিতিতে’ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর এক মাস পিছিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় ডিসেম্বরে। এবার বৈশ্বিক এ মহামারী কিছুটা কমে আসলেও পুরোপুরি নির্মূল হয়নি। এই প্রেক্ষাপটে গতবারের মতো এবারও ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে রেসিডেন্সি ভর্তি পরীক্ষা। 

গত ২৩ অক্টোবর বিএসএমএমইউর একাডেমিক কাউন্সিলের বৈঠকে ১৭ ডিসেম্বর রেসিডেন্সি ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়। 

►সিট প্ল্যানটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত