০৮ অক্টোবর, ২০২১ ০৫:২১ পিএম

করোনায় মৃত্যু কমে এককের ঘরে

করোনায় মৃত্যু কমে এককের ঘরে
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ৩০ সপ্তাহে সর্বনিম্ন ৭ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৫৪ জনে। এ সময় আরও ৬৪৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এর আগে গত ১১ মার্চ ৬ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

আজ শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ২০৪টি নমুনা সংগ্রহ ও ২৩ হাজার ৩০২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৯৯ লাখ ১৪ হাজার ৬১৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ। মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার ১৫ দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।

মৃত ৭ জনের মধ্যে পুরুষ ৩ ও নারী ৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে একজন মারা যান।

মৃত ৭ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, ষাটোর্ধ্ব দুইজন এবং সত্তরোর্ধ্ব তিনজন মারা যান। বিভাগওয়ারী হিসেবে অনুযায়ী, মৃত ৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রামে ৩ জন এবং রংপুরে একজনের মৃত্যু হয়। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।

প্রসঙ্গত, ২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছর ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। বৃহস্পতিবার পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৭৮ শতাংশ। 

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত