শান্তিতে নোবেল জিতলেন দুই সাংবাদিক
মেডিভয়েস রিপোর্ট: মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় অবদানের জন্য যৌথভাবে শান্তিতে নোবেল পেলেন ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দমিত্রি মুরাতভ। শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।
মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। যা গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
গত বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি। ক্ষুধার বিরুদ্ধে লড়াই, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে পরিস্থিতির উন্নয়ন এবং ক্ষুধাকে যুদ্ধ-সহিংসতার অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধের চালিকাশক্তি হিসেবে অবদান রাখায় সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয় জাতিসংঘের অঙ্গসংস্থাটিতে।
প্রসঙ্গত, ১৯০১ সাল থেকে বিশ্বব্যাপী শান্তিপ্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। মাঝে বিশ্বযুদ্ধের বছরগুলোতে পুরস্কার দেওয়া বন্ধ ছিল। ২০২০ সাল পর্যন্ত মোট ১০১বার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর এ পুরস্কার জিতে নিয়েছেন ১৩৫ বিজয়ী, যাদের মধ্যে রয়েছেন ১০৭ জন ব্যক্তি ও ২৮টি প্রতিষ্ঠান।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক
এএমআরের নজরদারি প্রতিবেদন
সারাদেশে হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে অ্যান্টিবায়োটিক সংকট
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক
এএমআরের নজরদারি প্রতিবেদন
সারাদেশে হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে অ্যান্টিবায়োটিক সংকট