০৩ অক্টোবর, ২০২১ ০৫:১৮ পিএম

বিএসএমএমইউর নার্সিংয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিএসএমএমইউর নার্সিংয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানানো হয়।

পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৩ জন। এর মধ্যে ২১ নারী ও দুই পুরুষ রয়েছেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটায় উত্তীর্ণ হয়েছেন দুইজন।  

এ ছাড়া মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটায় দুইজনসহ অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ২৩ জনকে। 

বিএসএমএমইউতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৬ সেপ্টেম্বর। ভর্তি পরীক্ষায় অংশ নেয় এক হাজার ১১৭ জন ভর্তিচ্ছু। উত্তীর্ণ হয়েছেন ৫০ জন।

মেডিকেল পরীক্ষার তারিখ ও স্থান নির্ধারণ করা হয়েছে ১০ অক্টোবর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস, ব্লক-বি, তৃতীয়তলায় ২৩০ নম্বর কক্ষ। 

►ফলাফল 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসসি ইন নার্সিং
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত