বিএসএমএমইউতে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় বসছে ১৮২৩ ভর্তিচ্ছু
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিএসসি ইন নার্সিং নতুন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত এক নোটিসে জানানো হয়েছে, এক হাজার ৮২৩ জন ভর্তিচ্ছু পরীক্ষায় বসছেন।
আজ মঙ্গলবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক খুরশিদা নাসরীন স্বাক্ষরিত নোটিসে এসব তথ্য জানানো হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এই বিশ্ববিদ্যালয়ে নার্সিং অনুষদের অর্ন্তভুক্ত বিএসসি ইন নার্সিং ২০২২-২৩ সেশনের ভর্তিতে বিএসএমএমইউর ৯ মে ২০২৩ প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক আগ্রহী প্রার্থীদের জন্য ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১ জুন ২০২৩ তারিখ পর্যন্ত এবং আবেদন করার শেষ তারিখ ৩ জুন ২০২৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।’
এতে আরও বলা হয়, ‘আগামী ১০ জুন, শনিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা একটায় এবং প্রবেশপত্র প্রিন্ট করা যাবে ৬ জুন থেকে ১০ জুন বেলা ১২টা পর্যন্ত।’
এসএস
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫