বিএমইউর বিএসসি ইন নার্সিং কোর্স: বাকি প্রার্থীর ভর্তি কার্যক্রম ২-৩ আগস্ট
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বিএসসি ইন নার্সিং কোর্সে বাকি প্রার্থী ভর্তির কার্যক্রম চলবে আগামী ২ ও ৩ আগস্ট। আজ বুধবার (৩০ জুলাই) বিএমইউর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. নাসরীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট নার্সিং বিভাগের অধীনে স্মারক নং-বিএমইউ/২০২৫/২৪৮, তারিখ: ০৬-০৪-২০২৫ ইং মোতাবেক ০৪ (চার) বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি মোতাবেক ২৪-০৫-২০২৫ইং তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে স্মারক নং-বিএমইউ/২০২৫/৩৮৬, তারিখ: ২৯-০৫-২০২৫ ইং মোতাবেক চূড়ান্ত নির্বাচিত ৫০ (পঞ্চাশ) জন প্রার্থীর মধ্যে ৪৬ (ছেচল্লিশ) জন প্রার্থী ইতিমধ্যে ভর্তি হয়েছে। পরবর্তীতে অপেক্ষমান তালিকা থেকে চারটি আসনের বিপরীতে তিন জন প্রার্থী ভর্তি হয়। ০১ (এক) টি আসন শূন্য থাকায় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অপেক্ষমান তালিকা থেকে রোল ২১০৩৫ ভর্তির জন্য নির্বাচিত করা হ'ল।’
এতে আরও বলা হয়, নিম্নবর্ণিত তারিখ মোতাবেক মেডিকেল ফিটনেস ও ভর্তি কার্যক্রম (উপ-রেজিস্ট্রার (শিক্ষা), ব্লক-বি, রুম নং-২৩৮, ৩য় তলা) চলবে। প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, সনদপত্রের সত্যায়িত কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হ'ল।
মেডিকেল ফিটনেস ২ আগস্ট এবং ভর্তির জন্য ৩ আগস্ট ঠিক করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এমইউ/