শৃঙ্খলা ভঙ্গ: ড্যাবের ৮ চিকিৎসকের সদস্য পদ বাতিল
মেডিভয়েস রিপোর্ট: দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আট চিকিৎসকের সদস্য পদ বাতিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামান-কে চিকিৎসকদের সংগঠন ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ কোন পর্যায়ের পদে তাদের সংশ্লিষ্টতা থাকবে না।’
‘উল্লিখিত চিকিৎসকবৃন্দকে কোন সংগঠন অন্তর্ভুক্ত করলে সেইসব সংগঠনের দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে’—সতর্ক করা হয় বিজ্ঞপ্তিতে।