২৯ জুলাই, ২০২৫ ১০:৪০ পিএম

সহকারী অধ্যাপক হলেন ৩০৮ চিকিৎসক

সহকারী অধ্যাপক হলেন ৩০৮ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ৩০৮ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-বেতনক্রমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত