এমবিবিএস প্রথমবর্ষের ক্লাসের উদ্বোধন এক আগস্ট
মেডিভয়েস রিপোর্ট: আগামী এক আগস্ট ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষ ক্লাস উদ্বোধন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইনে যুক্ত হয়ে এ কার্যক্রম উদ্বোধন করবেন।
আজ সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী এক আগস্ট অনুষ্ঠেয় ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষের ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সকাল ১১টায় ভার্চুয়ালি অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন। এ অবস্থায় বর্ণিত তারিখ ও সময়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ১ম বর্ষের ক্লাস ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
আদেশে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও চিকিৎসা শিক্ষা শাখার পরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সচিবের একান্ত সচিব, চিকিৎসা শিক্ষা শাখার অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবের ব্যক্তিগত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
-
০২ অক্টোবর, ২০২৪
-
১১ নভেম্বর, ২০২৩
-
২৩ অক্টোবর, ২০২৩
-
১১ জুলাই, ২০২৩
-
০৩ জুলাই, ২০২৩
-
২৯ মার্চ, ২০২৩
-
১০ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৫ জুন, ২০২২
-
০১ মার্চ, ২০২২