সাহাবউদ্দিন মেডিকেলে অকৃতকার্য শিক্ষার্থী ভর্তি, তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
মেডিভয়েসে রিপোর্ট: সাহাবউদ্দিন মেডিকেল কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে অকৃতকার্য শিক্ষার্থী ভর্তির বিষয় তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-২ শাখা) মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ১ম বর্ষে বেসরকারি সাহাবউদ্দিন মেডিকেল কলেজ, গুলশান, ঢাকায় ভর্তিচ্ছু ৯৯০৮৩৯২ রোল নম্বরের শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অকৃতকার্য (Not eligible) হওয়া সত্বেও কীভাবে সাহাবউদ্দিন মেডিকেল কলেজের মেধা তালিকায় নির্বাচিত করা হয়েছে, সে বিষয়ে তদন্তপূর্বক করণীয় বিষয়ে সুপারিশসহ জরুরিভিত্তিতে প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের একান্ত সচিব ও অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) এর ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
-
২৩ এপ্রিল, ২০২২
-
০৯ নভেম্বর, ২০২০
-
২১ জুলাই, ২০২০