১৪ জুলাই, ২০২২ ০৮:০২ পিএম

উচ্চতর মেডিকেল শিক্ষায় বিশ্বমান নিশ্চিত করা হচ্ছে

উচ্চতর মেডিকেল শিক্ষায় বিশ্বমান নিশ্চিত করা হচ্ছে
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: দেশে উচ্চতর মেডিকেল শিক্ষায় বিশ্বমান নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ডিনস কমিটির সভায় এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, ‘দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘উচ্চতর মেডিকেল শিক্ষায় বিশ্বমান নিশ্চিত করা হচ্ছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকে জোরদার করা হয়েছে। এর প্রধান কারণ যাতে দেশের রোগীরা উন্নত চিকিৎসাসেবা পেয়ে সুস্থ জীবন যাপন করতে পারেন। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রে আরো সামনের দিকে এগিয়ে যায় এবং বিশ্বের বুকে আরো সুনাম অর্জন করতে পারে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসাসেবা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক