ঢাবির ফাইনাল প্রফের অসপি’র সংশোধিত সূচি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষার অসপি’র সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা জানুয়ারি ও মে ২০২৩ এর ওরাল, প্র্যাক্টিক্যাল ও ক্লিনিক্যাল অংশের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হলো।
রুটিন অনুযায়ী, আগামী ৮ জুলাই পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ জুলাই পর্যন্ত। প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ কেন্দ্র একযোগে সকাল নয়টা থেকে এ পরীক্ষা শুরু হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
এএইচ/এমইউ
-
০১ মার্চ, ২০২৫
-
২৫ অগাস্ট, ২০২৪
-
১০ জুলাই, ২০২৪
-
০১ মে, ২০২৪
-
২০ মার্চ, ২০২৪
-
১৮ মার্চ, ২০২৪
-
১৩ অক্টোবর, ২০২৩
-
১০ অক্টোবর, ২০২৩