১২ জুলাই, ২০২১ ০১:২৫ পিএম
করোনা: বরিশালে একদিনে ২২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: করোনায় বরিশাল বিভাগে মৃত্যুর মিছিল যেন কিছুতেই থামছে না। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৫৭৫ জন।
আজ সোমবার (১২ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি ও বরগুনায় একজন করে এবং শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া বরিশালের ছয় জেলায় এক হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় মোট ৫৭৫ জনের দেহে করোনা শনাক্ত করা
হয়েছে।
এর আগে গত ১০ জুলাই সর্বোচ্চ ১৫ জন রোগীর মৃত্যু দেখেছে বরিশালের মানুষ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন