১২ জুলাই, ২০২১ ০৩:৪৫ পিএম

এমবিবিএস প্রথমবর্ষের ক্লাসের উদ্বোধন এক আগস্ট

এমবিবিএস প্রথমবর্ষের ক্লাসের উদ্বোধন এক আগস্ট
ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: আগামী এক আগস্ট ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষ ক্লাস উদ্বোধন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইনে যুক্ত হয়ে এ কার্যক্রম উদ্বোধন করবেন। 

আজ সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,  আগামী এক আগস্ট অনুষ্ঠেয় ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষের ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সকাল ১১টায় ভার্চুয়ালি অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন। এ অবস্থায় বর্ণিত তারিখ ও সময়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ১ম বর্ষের ক্লাস ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আদেশে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও চিকিৎসা শিক্ষা শাখার পরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সচিবের একান্ত সচিব, চিকিৎসা শিক্ষা শাখার অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবের ব্যক্তিগত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস কোর্স
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক