ঢাবি দ্বিতীয় প্রফের ফল কাল
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ হবে বলে জানিয়েছেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী।
মঙ্গলবার (২২ জুন) রাতে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, ‘এমবিবিএস দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফলের সব প্রস্তুতি সম্পূর্ণ। আমার পক্ষ থেকে সকল কাজ শেষ করেছি। এখন মাননীয় ভিসি মহোদয় অনুমোদন দিলে বৃহস্পতিবার (২৪ জুলাই) দিন ফল দেওয়া হবে।’
এর আগে ১৭ জুন (বৃহস্পতিবার) ঢাবি মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী মেডিভয়েসকে জানিয়েছেন, ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০১৭-২০১৮ সেশনের এমবিবিএস দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফল আগামী সপ্তাহে দেওয়া হবে।
তিনি বলেন, ‘প্রথম প্রফ ও দ্বিতীয় প্রফের ফলাফলের বিষয়ে আলোচনা চলছে। আশা করি, আমরা পরবর্তী সপ্তাহে দ্বিতীয় প্রফের ফলাফল দিয়ে দিব। আজকেও ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বললাম।’
এ বছরের মার্চ মাসে ২০১৭-১৮ সেশনের এমবিবিএস প্রথম প্রফেশনাল লিখিত ও মৌখিক পরীক্ষা হয়েছে।
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৩ মার্চ, ২০২৫
-
০২ মার্চ, ২০২৫
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৪
-
২৫ অগাস্ট, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
১০ জুলাই, ২০২৪
-
০৩ জুন, ২০২৪