০৯ অগাস্ট, ২০২৬ ১০:৪৮ এএম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ৯ নভেম্বরের মধ্যে 

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ৯ নভেম্বরের মধ্যে 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের আটটি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। তবে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো এখনো চলমান। এ বোর্ডের অধীন পাঁচ জেলায় মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও চলছে। এসব পরীক্ষা শেষ হবে ৯ সেপ্টেম্বর।

নিয়ম অনুযায়ী- লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে অনুযায়ী আগামী ৯ নভেম্বরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

শনিবার (৮ আগস্ট) সকালে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র এবং বিকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। এদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল ও বিএমটির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে আগেই। তবে বন্যা এবং জলাবদ্ধতার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে। ৯ সেপ্টেম্বর থেকে ৬০ দিন হিসাব করলে আগামী ৯ নভেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হবে।’

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে ফরম পূরণ করেছে। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়েছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক