০৮ অগাস্ট, ২০২৬ ০৯:৫৭ পিএম

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে হৃদরোগে ডা. নূরুল আলমের মৃত্যু

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে হৃদরোগে ডা. নূরুল আলমের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ নূরুল আলম লিটন।

আজ শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠান শুরুর প্রাক্কালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ডা. নূরুল আলম লিটন ২৭তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। রাতে এক শোক বার্তায় স্বাস্থ্যমন্ত্রী নূরুল আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক