বিসিএস পরীক্ষায় আবেদন ফি ও ভাইভায় নম্বর কমানোর প্রস্তাব পিএসসির
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস পরীক্ষায় আবেদন ফি ও ভাইভার নম্বর কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ইতোমধ্যে এই প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ৩৫০ রাখা হয়েছে।
এ ছাড়া মৌখিক পরীক্ষায় মূল্যায়ন নম্বর ২০০ থেকে ১০০ করার প্রস্তাব করা হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ৪৭তম বিসিএস থেকে আবেদন ফি ও ৪৪তম বিসিএস থেকে ভাইভার বিষয়টি কার্যকর হতে পারে।
সোমবার পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
এ দিকে এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি লিখেছেন, ‘চাকরি প্রত্যাশীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিসিএস ভাইভাতে ২০০ নাম্বারের বদলে ১০০ নাম্বার; আবেদন ফি ৭০০ টাকার বদলে ৩৫০ টাকা করার প্রক্রিয়া চলছে।’
তিনি আরও লিখেছেন, ‘এছাড়াও অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রেও আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও। তিনি লিখেছেন,‘বিসিএস ভাইভাতে ২০০ নাম্বারের বদলে ১০০ নাম্বার; আবেদন ফি ৭০০ টাকার বদলে করা হচ্ছে ৩৫০ টাকা। শিক্ষার্থীবান্ধব এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’
এনএআর/
-
২১ ঘন্টা আগে
-
২১ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬
-
১৮ মে, ২০২৬
-
১৮ মে, ২০২৬
-
১৮ মে, ২০২৬