ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ৭০৫
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মশাবাহিত এই রোগ শনাক্ত হয়েছে আরও ৭০৫ জনের শরীরে। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ৭৯১ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সোমবার (২ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে চলতি বছরে মোট ৪৯৭ জনের মৃত্যু হলো। আর আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৫৬ জন। এর মধ্যে ৮৯ হাজার ৭৮০ জন ছাড়পত্র পেয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, একজন ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ও একজন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন।
এ ছাড়া আক্রান্তদের শীর্ষে রয়েছে ঢাকার বিভাগের বাসিন্দারা। এর মধ্যে সিটি কর্পোরেশনের বাইরে ১৫৯, ঢাকা উত্তর সিটিতে ১৫৪ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৯০ জন আক্রান্ত হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ৬০, চট্টগ্রাম বিভাগে ৭৩, খুলনা বিভাগে ৯৬, ময়মনসিংহ বিভাগে ৪৩, রংপুর বিভাগে ১০ এবং সিলেট বিভাগে দুইজন নতুন করে আক্রান্ত হয়েছেন।
এনএআর/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫