চাকরি নিয়মিতকরণের দাবিতে বিএসএমএমইউতে আন্দোলন
মেডিভয়েস রিপোর্ট: চাকরি নিয়মিতকরণের দাবিতে আন্দোলন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চতুর্থ শ্রেনীর কর্মচারীরা।
আজ বুধবার (২৪ মার্চ) সাকল থেকে প্রসাশনিক ব্লকের সামনে তারা এ আন্দোলন করছে বলে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আন্দোলনরত এসব চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দির্ঘ দিন ধরে ডেইলী বেসিসে কাজ করে আসছে। তবে সদ্য বিদায়ী বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার মেয়াদকালে এসব কর্মচারীদরে চাকরি নিয়মিতকরণের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু দির্ঘ তিন বছর পার হলেও সেই আশ্বাসের কোনও বাস্তব রুপ দেখা যায়নি। ফলে ভিসির অবসরে যাওয়ার ঠিক একদিন পরই তারা আন্দোলন নামে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান মেডিভয়েসকে বলেন, তাদেরকে পর্যায়ক্রমে নিয়মিতকরণ করা হবে। কিন্তু পদ অনেক কম। ফলে নীতিমালা অনুসরণ করে যারা সিনিয়র এবং বিভিন্ন মানদণ্ড পূর্ণ করেছে তাদেরকে আগে নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, এদের মধ্যে অনেকে যারা নিয়মিত অফিস করে না তাদেরকে তো নিয়োগ দেওয়া হবে না। নিয়মিতকরণের ক্ষেত্রে তাদের পারফরমেন্সসহ বিভিন্ন বিষয় লক্ষ্য রাখা হচ্ছে। এসব বিষয়গুলো নিয়ম মেনে সম্পন্ন হলেই তাদেরকে নিয়োগ দেওয়া হবে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫