এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার বিষয়ে মন্ত্রণালয়ের সভা চলছে
মেডিভয়েস রিপোর্ট: ২০২০-২১ শিক্ষা বর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা পেছানো হবে কিনা, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা চলছে। আজ বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা শুরু হয়।
সভা শেষে কিছুক্ষণের মধ্যে সংশ্লিষ্টদের ব্রিফিং করার কথা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত আছেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না থাকায় শিক্ষার্থী ও অবিভাবকদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীদের একাংশ। এ দাবিতে তাঁরা রাজধানীসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
এরই ধারাবাহিকতায় রোববার (২১ মার্চ) পরীক্ষা পেছানোর দাবিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট করা হয়। তাইমুর খান বাপ্পির পক্ষে রিটটি করেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান। এতে শিক্ষা সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এছাড়া কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়নি। তারপরও মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি তাদের সঙ্গে বৈষম্য। এতে পরীক্ষার্থী, অবিভাবক ও শিক্ষকরা স্বাস্থ্য ঝুঁকিতে পরবেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীর করা রিটটি শুনানির জন্যে মঙ্গলবার ২৩ মার্চ হাইকোর্টের কার্যতালিকায় (কজলিস্ট) ছিল। তবে গতকাল এর ওপর শুনানি হয়নি, আজও যথারীতি কার্যতালিকায় রয়েছে এটি।
প্রসঙ্গত, গত চার ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ অনুমোদন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়