০৬ ফেব্রুয়ারী, ২০২১ ১০:৪৪ এএম

ইপনার ছয় মাস মেয়াদি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ইপনার ছয় মাস মেয়াদি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজমের (ইপনা) ছয় মাস মেয়াদি ‘সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভেল অপমেন্টাল ডিসঅর্ডার’ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার ( ৬ ফেব্রুয়ারি) ইপনার ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, ইপনার ছয় মাস মেয়াদি ‘সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভেল অপমেন্টাল ডিসঅর্ডার’কোর্স চালু হতে যাচ্ছে। কোর্সে এপ্রিল-সেপ্টেম্বর ২০২১ সেশনে ভর্তির জন্য আবেদনপত্র জমার আহ্বান করা যাচ্ছে। আবেদনের ফরম অফেরতযোগ্য একহাজার টাকা ফি জমা দিয়ে আগামী সাত ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক কর্মদিবসের সকাল নয়টা থেকে দুইটার মধ্যে ইপনার অফিস কক্ষ থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করার আগে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং সকল পরীক্ষায় পাশের সনদের সত্যায়িত কপিসহ জমা দিতে হবে।

প্রার্থীর যোগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ বা ইনস্টিটিউট থেকে যে কোন বিষয়ে দ্বিতীয় বিভাগে বা সিজিপিএ দুই দশমিক ২৫ পেয়ে স্নাতক পাস হতে হবে।

শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচন করা হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভর্তি বিজ্ঞপ্তি
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক