৩১ মে, ২০২৫ ০৫:৪৭ পিএম

বিএমইউর নন-রেসিডেন্সি কোর্সে ভর্তি শুরু ২১ জুন

বিএমইউর নন-রেসিডেন্সি কোর্সে ভর্তি শুরু ২১ জুন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস নিউজ: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জুলাই ২০২৫ সেশনের নন-রেসিডেন্সি কোর্সে ভর্তি শুরু হচ্ছে আগামী ২১ জুন। সরকারি এবং বেসরকারি কোটায় মোট এক হাজার ৮৭ জন ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) বিএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. মো. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠানসমূহে জুলাই ২০২৫ সেশনে এমফিল, এমপিএইচ, এমমেড এবং ডিপ্লোমা কোর্সসমূহে ভর্তির জন্য সরকারি, বিএমইউ (সরকারি কোটায় নির্বাচিত) ও বেসরকারি কোটায় ভর্তির জন্য নির্বাচিত মোট ১০৮৭ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হলো। বেসরকারি প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে আগামী ২১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত কোর্সে ভর্তির কার্যক্রম চলবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সরকারি এবং বিএমইউ প্রার্থীদের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানে আগামী ২১ জুন থেকে ছুটি বা প্রেষণ আদেশ প্রাপ্তি সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে।’

এছাড়া সকল কোর্সে ভর্তির ক্ষেত্রে কোর্স ফি, টিউশন ফি এবং রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি শাখা থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ভর্তির সময় প্রার্থীদেরকে যেসব কাগজপত্র জমা দিতে হবে—

১. নির্বাচিত তালিকায় নাম থাকা সংক্রান্ত অংশ (www.bmu.ac.bd থেকে সংগ্রহযোগ্য)

২. ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি

৩. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

৪. শিক্ষাগত যোগ্যতার সকল সনদের অনুলিপি

৫. হালনাগাদ বিএমডিসি ও বিএনএমসি রেজিস্ট্রেশন সনদ

৬. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি

৭. মূল ও অনুলিপিসহ মাইগ্রেশন সনদ

৮. মূল মাইগ্রেশন সনদের স্ক্যান কপি (স্ব-স্ব প্রতিষ্ঠানে সংরক্ষণ করার জন্য)

এমফিল, এমপিএইচ, এমমেড ও ডিপ্লোমা কোর্সের শিক্ষা কার্যক্রম শুরু হবে ১ জুলাই। ভর্তি হওয়া প্রার্থীদের দ্রুত তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’
আতঙ্কের বর্ণনা দিলেন ভেনেজুয়েলার বাসিন্দারা

‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’

আতঙ্কের বর্ণনা দিলেন ভেনেজুয়েলার বাসিন্দারা

‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’

  এই বিভাগের সর্বাধিক পঠিত