৩১ মে, ২০২৫ ০৮:৩০ পিএম

বিএমইউতে কর্মরত ও আত্মীয়দের টিকিট সংগ্রহে নতুন নির্দেশনা

বিএমইউতে কর্মরত ও আত্মীয়দের টিকিট সংগ্রহে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস নিউজ: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে কর্মরত সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীগণের আত্মীয়স্বজনদের টিকিট সংগ্রহের জন্য নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে।

আজ শনিবার (৩১ মে) বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগে. জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ‘বিএমইউ হাসপাতালে কর্মরত সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীগণের আত্মীয়স্বজনদের জন্য বহির্বিভাগের টিকিট সি-ব্লক নীচ তলায় অবস্থিত পূবালী ব্যাংক কাউন্টার থেকে প্রদান করা হবে। এখানে বিএমইউ'র পরিচয় পত্রের ফটোকপি জমাদানপূর্বক টিকিট সংগ্রহ করতে হবে।’

আদেশটি আগামী ১ জুন হতে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

এমআই/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত