৩০২ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত ৩০২ জন চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানের জুনিয়র কনসালটেন্ট পদে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব মো. আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
পদায়ন পাওয়া চিকিৎসাকরা হলেন, অফথালমোলজি বিভাগের ১১ জন, অর্থোপেডিক সার্জারি বিভাগের ৪৫ জন, ইউরোলজি বিভাগের একজন, এ্যানেসথেসিয়া বিভাগের ৬৮ জন, নিউরোসার্জারি বিভাগের দুইজন, নেফ্রোলজি বিভাগের দুইজন, প্লাষ্টিক সার্জারি বিভাগের ১ জন, মাইক্রোবায়োলজি বিভাগের ১জন, কার্ডিওলজি বিভাগের ২২ জন, চর্ম ও যৌন বিভাগের নয়জন, পেডিয়াট্রিক্স বিভাগের ৩৬ জন, রেডিওলজির অ্যান্ড ইমেজিং বিভাগের ১০ জন, সার্জারি বিভাগের ২১ জন, প্যাথলজি বিভাগের পাঁচজন, ইএনটি বিভাগের ১৭ জন, গাইনি অ্যান্ড অবস বিভাগের ১৭ জন, নিউরোলজি বিভাগের একজন, মেডিসিন বিভাগের ৩৩ জন চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানের জুনিয়র কনসালটেন্ট পদে পদায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, আগামী নয় ফেব্রুয়ারির মধ্যে এসব কর্মকর্তা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ১০ ফেব্রুয়ারির পূর্বে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে। লিয়েন, মাতৃত্বকালীন বা শিক্ষাছুটি ভোগরত চিকিৎসকদের ছুটি শেষে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।
অবমুক্তির সময় তিনি বর্তমান হতে ছাড়পত্র গ্রহণ করবেন, এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত কর্মস্থলে মুভইন হবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
০৬ জুলাই, ২০২৬
-
০৫ জুলাই, ২০২৬
-
২২ জুন, ২০২৬
-
১১ জুন, ২০২৬
-
১৮ মে, ২০২৬
-
০৫ অক্টোবর, ২০২৫