০১ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:৪৪ পিএম

বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই ২০২৫ সেশনের এমফিলসহ চারটি কোর্সের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম (প্রো-ভিসি একাডেমিক) এতে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএসএমএমইউ এবং অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে জুলাই ২০২৫ সেশনের এমফিল, এমমেড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সে  ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এ কোর্সের একাডেমিক সেশন শুরু হবে আগামী ১ জুলাই ২০২৫।’

এতে আরও বলা হয়েছে, ভর্তি প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এমফিল, এমমেড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সের জন্য নির্ধারিত বিষয়গুলো দেখে আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে পূবালী ব্যাংকের যে কোনো অনলাইন শাখা থেকে শাহবাগ শাখায় ‘বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও বিবিধ তহবিল’ অ্যাকাউন্টে সাত হাজার টাকা (অফেরতযোগ্য) ড্রাফট করতে হবে।

এতে বলা হয়, ২ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। প্রার্থীরা ৩ থেকে  ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। দরখাস্তের নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে ৭ মার্চ থেকে ১৪ মার্চ সকাল ১০টা পর্যন্ত অনলাইন থেকে প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ মার্চ।

►নোটিশ দেখতে ক্লিক করুন

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত