০১ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:১৮ পিএম

আহতদের সেবা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চক্ষু বিশেষজ্ঞ দল

আহতদের সেবা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চক্ষু বিশেষজ্ঞ দল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসাসেবা দিতে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হসপিটালে সেবা দিয়েছেন তারা। রোববারও (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা চিকিৎসা দিবেন আহত রোগীদের।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে চিকিৎসকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

জানা গেছে, ঢাকায় সফররত চিকিৎসক দল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল ও আলেক্সেন্ডার হাসপাতাল থেকে এসেছেন।

সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দলে রয়েছেন সিঙ্গাপুরের ইআরএসের সিনিয়র পার্টনার অধ্যাপক ডা. ডোনাল্ড ট্যান টিয়াং হুই, এশিয়া আই সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট ক্যাটারাস্ট এবং রেটিনা বিশেষজ্ঞ ডা. নিকোল তান ওয়ান হুই, ডিউক এনইউএস গ্রাজুয়েট মেডিকেল স্কুল এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারের (সিএনইসি) সহযোগী অধ্যাপক রেটিনা বিশেষজ্ঞ ডা. রোনাল্ড ইয়োহ ল্যাম সুন এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের অকুলোপ্লাস্টির কনসালট্যান্ট ডা. লিম জিয়াও হং ব্লাঞ্চ।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক