সিঙ্গাপুর নেওয়া হচ্ছে চক্ষু বিজ্ঞানে চিকিৎসাধীন পাঁচজনকে
মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আরও পাঁচজনকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে তাদের প্রত্যেকের চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ বাবদ ৫০ লক্ষ টাকা সমমূল্যের ইউএস ডলার ট্রান্সফারের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মো. শাহাদত হোসেন কবির স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখার ব্যবস্থাপককে এই চিঠি দেওয়া হয়েছে।
জানা গেছে, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন মো. ফয়েজ আলম, মো. ইয়ামিন, আক্তার হোসেন, মো. মিনহাজুল ইসলাম শুভ ও মো. ইমরান হোসেনকে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টারে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘তাঁদের চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ বাবদ রোগী প্রতি প্রাথমিকভাবে ১০ লক্ষ টাকা করে পাঁচজন রোগীর জন্য মোট ৫০ লক্ষ টাকা সমমূল্যের ইউএস ডলার স্বাস্থ্য সেবা বিভাগের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কল্যাণ তহবিল’ এর হিসাব নম্বর থেকে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের ব্যাংক হিসাবে ট্রান্সফারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। ফান্ড ট্রান্সফারের যাবতীয় ব্যয়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কল্যাণ তহবিল থেকে কর্তন হবে।’
এনএআর/
-
০৬ অগাস্ট, ২০২৬
-
০৫ অগাস্ট, ২০২৬
-
০৫ অগাস্ট, ২০২৬
-
০৫ অগাস্ট, ২০২৬