১১ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত ১১ জন চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব মো. আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
নির্দেশনা অনুযায়ী, রাজধানীর ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল গাইনি অ্যান্ড অবস বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শামিমা আমিরকে ওই হাসপাতালে সংযুক্ত রেখে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. আ. ন. ম. জানে আলমকে বদলি করা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ডেন্টিস্ট্রি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. রুপসী চাকমাকে অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এনেসথেসিয়া বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. পারভেজ কায়সারকে একই প্রতিষ্ঠানে রাখা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাসকে খুলনা রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পেডিয়াট্রিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. আব্দুস সামাদকে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সাকিলা পাটোয়ারীকে একই প্রতিষ্ঠানের দপ্তরবিহীন করা হয়েছে। খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. নয়ন ময় ত্রিপুরা একই প্রতিষ্ঠানের দপ্তরবিহীন করা হয়েছে।
হবিগঞ্জ জেলা হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. খোকন চন্দ্র দেবনাথকে কিশোরগঞ্জ ভৈরব উপজেলা কমপ্লেক্সে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ডা. মীর রাশেখ আলম অভিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
এছাড়া বান্দরবান জেলা হাসপাতাল এনেসথেসিয়া বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. প্রত্যুষ পাল ত্রিপুরাকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, আগামী নয় ফেব্রুয়ারির মধ্যে এসব কর্মকর্তা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ১০ ফেব্রুয়ারির পূর্বে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে। লিয়েন, মাতৃত্বকালীন বা শিক্ষাছুটি ভোগরত চিকিৎসকদের ছুটি শেষে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।
অবমুক্তির সময় তিনি বর্তমান হতে ছাড়পত্র গ্রহণ করবেন, এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত কর্মস্থলে মুভইন হবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
১৮ মে, ২০২৬
-
১৪ এপ্রিল, ২০২৬
দুই চিকিৎসকের ওএসডির আদেশ প্রত্যাহারে দাবি
অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি মেডিকেল শিক্ষা ও সেবার জন্য মারাত্মক ক্ষতির: এনডিএফ
-
২৬ মে, ২০২৫
শিক্ষার্থীর আত্মহত্যা
ডা. আসাদুজ্জামানের অপসারণে অধিদপ্তরে শেবাচিম অধ্যক্ষের চিঠি
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫