০৬ অক্টোবর, ২০২৬ ০৬:১৬ পিএম

নেত্রকোণা জেলার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

নেত্রকোণা জেলার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নেত্রকোণা জেলার নতুন সিভিল সার্জন হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খানকে পদায়ন করেছে সরকার।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

একই প্রজ্ঞাপনে এর আগের সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলাকে  স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে  তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১১ অক্টোবরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত