স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি ১৬, ছয় জনের পদোন্নতি
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৬ জন চিকিৎসক কর্মকর্তাকে ওএসডি এবং ছয়জনকে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার ও মঙ্গলবার (১২ ও ১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের আলাদা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে তাঁর পদোন্নতিপ্রাপ্ত পদ ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে ১৬ জন চিকিৎসক কর্মকর্তাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে এবং ছয়জনকে বিভিন্ন মেডিকেল হাসপাতালে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
ওএসডিপ্রাপ্ত সবাই স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিকল্পনা ও গবেষণায় সংযুক্ত থেকে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
জেএইচ/
-
০৭ জানুয়ারী, ২০২৫
-
১২ নভেম্বর, ২০২৪
-
০৩ সেপ্টেম্বর, ২০২৪
-
৩০ জুলাই, ২০২৪
-
০৫ জানুয়ারী, ২০২৪
-
০৬ জুলাই, ২০২১
-
২১ ডিসেম্বর, ২০২০
-
১৪ ডিসেম্বর, ২০২০