১২ নভেম্বর, ২০২৪ ০৬:৩৯ পিএম

ছয় চিকিৎসককে বিভিন্ন মেডিকেলে পদায়ন

ছয় চিকিৎসককে বিভিন্ন মেডিকেলে পদায়ন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে কর্মরত ছয় চিকিৎসককে নতুন করে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১১ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। একই প্রজ্ঞাপনে তিন চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ এই প্রজ্ঞাপনে সই করেছেন।

এতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ণ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ২০ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে সংযুক্তিতে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সহযোগী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডা. সৈয়দা রুম্মান আক্তার সিদ্দিকিকে ওই মেডিকেল কলেজে একই পদে পদায়ন করা হয়েছে। 

একই সাথে টাঙ্গাইল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডা. মো. এনামুল হক খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডা. মোহাম্মদ ওয়ালিউল হাসনাত সজীবকে টাঙ্গাইল মেডিকেল কলেজ, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (ইউরোলজি) ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও নেত্রকোণা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. মোস্তফা কামাল উদ্দিন খানকে ঢাকা মেডিকেল কলেজ এবং কুমিল্লা মেডিকেল কলেজে সংযুক্তিতে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি সহকারী অধ্যাপক (রেসপিরেটরি মেডিসিন) ডা. মীর্জা মোহাম্মদ ইদ্রিস আলীকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।

এ ছাড়া জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক (হেমাটোলজি) ডা. মির্জা গোলাম সারওয়ার, টাঙ্গাইল মেডিকেল কলেজে সংযুক্তিতে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সহকারী অধ্যাপক (কমিউনিটি মেডিসিন) ডা. সারোয়ার মাহবুব ও সিলেট এমওজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. মোহাম্মদ জাহেদুল ইসলামকে যথাক্রমে শহীদ সোহরাওয়ার্দী, স্যার সলিমুল্লাহ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে সংযুক্তিতে প্রেরণ করে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
  এই বিভাগের সর্বাধিক পঠিত