অধ্যক্ষসহ বিভিন্ন পদে ১৪ চিকিৎসককে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ডা. এস এম সারওয়ারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে পদায়ন করা হয়েছে।
আজ সোমবার (২১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালযয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
প্রজ্ঞাপনে, ফরিদপুর মেডিকেল কলেজে সংযুক্তিতে থাকা ১০ জন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়মিত পদায়ন করা হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে একজন এবং কুমিল্লা মেডিকেল কলেজে দুইজনকে পদায়ন করা হয়েছে।
স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফরিদপুর মেডিকেল কলেজে সংযুক্তিতে থাকা ডা. খান মু. আরিফ, ডা. মো. শফিক উর রহমান, ডা. শাহানা পারভীন, ডা. সৈয়দ আসিফ উল আলম, ডা.সুমিতেন্দ্র কুমার সরকার, ডা. মাকসুদা খাতুন, ডা. সাঈদ আহমেদ, ডা, মৃন্ময় বিশ্বাস, ডা. মো. আহিদুজ্জামান এবং ডা. মো. সানিয়াত জাহান খানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজেই নিয়মিত পদায়ন করা হলো।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজে কর্মকারকে এবং কুমিল্লা মেডিকেল কলেজে ডা. কাজী মো. আলম ও ডা. এ এইচ এম দেলোয়ারকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়মিত পদায়ন করা হলো।
-
২০ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬
-
২১ এপ্রিল, ২০২৬
-
১৪ জানুয়ারী, ২০২৬
-
১৮ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫