০৫ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩৯ এএম

নর্থ ইস্ট ক্যানসার হাসপাতালে সারভাইভারদের নিয়ে মতবিনিময়

নর্থ ইস্ট ক্যানসার হাসপাতালে সারভাইভারদের নিয়ে মতবিনিময়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সিলেটের নর্থ ইস্ট ক্যানসার হাসপাতালে ক্যান্সার সারভাইভারদের নিয়ে মতবিনিময়, সাইন্টিফিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেডিকেল কলেজ হোস্টেল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, বিশ্ব ক্যানসার দিবসের ‘আই এম অ্যান্ড আই উইল অর্থাৎ আমি আছি, আমি থাকব’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কাজ করতে হবে। ক্যানসারকে ভয় পেলে চলবে না। সম্মিলিত প্রচেষ্টায় ক্যানসার মোকাবেলা সম্ভব। এ জন্য প্রয়োজন সচেতনতা। দ্রুত নির্ণয় ও সময় মতো সঠিক চিকিৎসা নিলে ক্যান্সার জয় করা যায়। দেশেই এখন উন্নতমানের ক্যান্সার চিকিৎসা সম্ভব। সরকার ক্যান্সার চিকিৎসার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, ‘ক্যান্সার আক্রান্তদের মনোবল হারালে চলবে না। ক্যান্সার আক্রান্ত হলেই জীবন শেষ, এমনটি নয়। চিকিৎসার মাধ্যমে ক্যানসার নিরাময় হয়। সময় মতো সঠিক চিকিৎসা নিলে ক্যানসারকে হার মানানো যায়। বর্তমান সরকার দেশের প্রতিটি জেলায় ক্যানসার হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে।’

এ সময় সিলেট অঞ্চলে নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী রোগীর উন্নত সেবার স্বার্থে আগামী চার মাসের মধ্যে নতুন অত্যাধুনিক ক্যান্সার মেশিন স্থাপনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে হাসপাতালে ক্যান্সার চিকিৎসা গ্রহণকারীদের মধ্যে স্বাপ্না বেগম ও ফজলুর রহমান তাঁদের অভিজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজল মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নর্থ ইস্ট মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোজ্জির আলী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মৃনাল কান্তি দাস, আইসিইউ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল বড় ভূইয়া প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক