৩০ জুন, ২০২৬ ১০:৩৬ এএম

পদোন্নতি পেলেন তিন বিশেষজ্ঞ চিকিৎসক

পদোন্নতি পেলেন তিন বিশেষজ্ঞ চিকিৎসক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের তিন জন চিকিৎসককে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদায়ন। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডা. আফরোজা বেগমকে সহকারী অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজ এ পদায়ন করা হয়েছে। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারিতে কর্মরত আছেন।

এ ছাড়া ডা. মির্জা সুমাইয়া তানজিনকে সহকারী অধ্যাপক (অ্যানেসথেসিওলজি) হিসেবে ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ এ সংযুক্ত করা হয়েছে। তিনি পূর্বে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিওলজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্য এক প্রজ্ঞাপনে ডা. সিদ্ধার্থ শংকর দত্তকে সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব), চর্ম ও যৌন রোগ বিভাগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এ পদায়ন করা হয়েছে। তিনি এর আগে একই প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত