১৪ অগাস্ট, ২০২৬ ০২:৫২ পিএম

রাজশাহী আইএইচটির অধ্যক্ষ হলেন ডা. ওয়াসি পারভেজ

রাজশাহী আইএইচটির অধ্যক্ষ হলেন ডা. ওয়াসি পারভেজ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজকে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ পদে পদায়ন করেছে সরকার। এর আগে তিনি নওগাঁ মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগে অধ্যাপক (ইনসিটু) পদে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী আইএইচটির অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করতে হবে।

এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাকে ২০ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

প্রজ্ঞাপন দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত