জুনিয়র কনসালটেন্ট হলেন ৩৩১ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ৩৩১ চিকিৎসককে ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০ বেতনক্রমে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের পদোন্নতি অব্যবহিত পূর্বের পদে নিয়োগ প্রদান করা হয়েছে। জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের [email protected] ইমেইল ঠিকানায় যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক বা প্রকল্প পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
-
১২ অগাস্ট, ২০২৬
-
১১ অগাস্ট, ২০২৬
-
০৩ অগাস্ট, ২০২৬
-
২৮ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
১৩ মে, ২০২৬
-
১৩ এপ্রিল, ২০২৬