১৩ ডিসেম্বর, ২০২৩ ০১:২৫ পিএম

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শরীফ হাসান

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শরীফ হাসান
ডা. মোহাম্মদ শরীফ হাসান চৌধুরী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (ডেন্টাল শিক্ষা) হিসেবে পদোন্নতি পেয়েছেন ডা. মোহাম্মদ শরীফ হাসান চৌধুরী। মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

ডা. মোহাম্মদ শরীফ হাসান চৌধুরী বর্তমানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) (ডেন্টিস্ট্রি) কর্মরত আছেন এবং সহযোগী অধ্যাপক (ডেন্টিস্ট্রি) পদে পদোন্নতি পান।

পদায়নের অনুভূতি জানতে চাইলে ডা. মোহাম্মদ শরীফ হাসান চৌধুরী আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে মেডিভয়েসকে বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সম্মানিত সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক ও দুই অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক (ডেন্টাল শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মল্লিকা খাতুন, উপ-সচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল, পরিচালক (ME& HMD) ডা. খন্দকার মোশাররফ হোসেন মুসা স্যারসহ অন্যান্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

তিনি আরও বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠ এবং আন্তরিকতার সাথে যেন পালন করতে পারি—এজন সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’

►স্বাস্থ্য শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত