৩৮ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৩৮ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে সিনিয়র স্কেল পাশের শর্ত প্রমার্জনপূর্বক পদোন্নতি প্রদান করা হলো।’
যেসব বিভাগের চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হয়েছে, অফথালমোলজি বিভাগের ৪ জন, অর্থোপেডিক সার্জারি বিভাগের ৪ জন, এনেসথেসিওলজি বিভাগের ১৪ জন, নেফ্রোলজি বিভাগের ২ জন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের একজন, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের একজন, ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের একজন, প্রস্থোডন্টিক্স একজন, মেডিসিন বিভাগের ছয়জন, রিপোড্রাক্টিভ অ্যান্ড্রোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের একজন, পেডিয়াট্রিক্স হেমাটোলজি ও অনকোলজি বিভাগের একজন এবং রেডিওথেরাপি বিভাগের একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, বলা হয় বিজ্ঞপ্তিতে।
-
২১ অক্টোবর, ২০২৫
-
১০ জুন, ২০২৪
-
০১ মে, ২০২৪
-
০৮ মার্চ, ২০২৪
-
০৬ মার্চ, ২০২৪
-
০৫ জুলাই, ২০২৩