৮৮ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৮৮ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে সিনিয়র স্কেল পাশের শর্ত প্রমার্জনপূর্বক পদোন্নতি প্রদান করা হলো।’
যেসব বিভাগের চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হয়েছে, অফথালমোলজি বিভাগের একজন, অর্থোপেডিক সার্জারি বিভাগের পাঁচজন, অ্যানেসথেসিওলজি বিভাগের ১৯ জন, নেফ্রোলজি বিভাগের ছয়জন, মেডিসিন বিভাগের ২৩ জন, সাইকিয়াট্রি বিভাগের দুইজন, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের একজন, নিউরো ট্রমা বা নিউরো ট্রমা সার্জারি বিভাগের একজন, আইসিইউ বিভাগের একজন, ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের একজন, ডেন্টাল পাবলিক হেলথ বিভাগের একজন, নিউরোস্পাইন সার্জারি বিভাগের দুইজন, পেডিয়াট্রিক্স হেমাটোলজি ও অনকোলজি বিভাগের পাঁচজন, পেডিয়াট্রিক্স নেফ্রোলজি বিভাগের চারজন, প্যাথলজি তিনজন, ফার্মাকোলজি বিভাগের তিনজন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিটিটেশন বিভাগের চারজন, হেপাটোবিলিয়ারী সার্জারি বিভাগের একজন, গাইনি অ্যান্ড অবস্ বিভাগের একজনসহ মোট ৮৮ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, বলা হয় বিজ্ঞপ্তিতে।
-
২১ অক্টোবর, ২০২৫
-
১০ জুন, ২০২৪
-
০১ মে, ২০২৪
-
০৮ মার্চ, ২০২৪
-
০৬ মার্চ, ২০২৪
-
০৫ জুলাই, ২০২৩