০৮ মার্চ, ২০২৪ ০৭:৫৪ পিএম

মেডিকেলে আসন বাড়ানো নয় বরং মানসম্মত শিক্ষা চাই: স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেলে আসন বাড়ানো নয় বরং মানসম্মত শিক্ষা চাই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘মেডিকেল কলেজে আসন বাড়ানো নয়; বরং আমি মানসম্মত চিকিৎসা শিক্ষার পক্ষে। মানসম্মত চিকিৎসক-শিক্ষক ও পড়ার পরিবেশ থাকলে আসন বাড়ানো হবে।’

আজ শুক্রবার (৮ মার্চ) বাংলাদেশ ডেন্টাল সার্জন্স (বিডিএস) ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি আসন সংখ্যা বাড়িয়ে দিলাম, কিন্তু মানসম্মত শিক্ষক বা ট্রেনিং দেওয়ার মতো কেউ না থাকলে সেই আসন বাড়ানোর পক্ষে আমি না। যখন দেখব মানসম্মত চিকিৎসক আছেন, পড়াশোনার ভালো পরিবেশ আছে, ভালো মানের ডাক্তার আছে তখনই আমি আসন বাড়াব।’

চিকিৎসক সমাজের দীর্ঘদিনের দাবি সুরক্ষা আইনের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি এটি নিয়ে কাজ করছি। দীর্ঘদিন ধরে আমি ঢাকার বাইরে দৌড়াদৌড়ি করছি এটা নিয়ে। রমজান মাসজুড়ে আমি মিটিং করব এবং আগামী সংসদেই যেনো এটা পাস করতে পারি সেই চেষ্টা করব।’

বেসরকারি হাসপাতাল খাতে মনিটরিং জোরদার করার কথা জানিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘অবৈধ ক্লিনিক হাসপাতালের বিষয়ে আমি আগেও বলেছি সেগুলো যেনো বন্ধ করে দেওয়া হয়। তবে অবশ্যই সেগুলো মনিটরিং করে তারপর বন্ধ করা হয় তাও নিশ্চিত করতে বলেছি।’

অবৈধ ক্লিনিক বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। তবে অবশ্যই সেগুলো যেন মনিটরিং করে তারপর বন্ধ করা হয়। বাংলাদেশ বিশাল জায়গা, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করলে হবে না। সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা ইউনিয়নের নেতারাও হাসপাতালগুলো দেখবেন। যদি কোনো অসঙ্গতি পান তবে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক