সহযোগী অধ্যাপক হলেন ৫৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৫৮ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।’
যেসব বিভাগের চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হয়েছে, ইউরোলজি বিভাগের ৫ জন, গাইনি অ্যান্ড অবস বিভাগের ৩ জন, সার্জারি বিভাগের ৪৯ জন ও পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একজন।
-
২১ অক্টোবর, ২০২৫
-
১০ জুন, ২০২৪
-
০১ মে, ২০২৪
-
০৮ মার্চ, ২০২৪
-
০৬ মার্চ, ২০২৪
-
০৫ জুলাই, ২০২৩