০৫ জুলাই, ২০২৩ ০৭:৫৭ পিএম

মেডিসিন-সার্জারির ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

মেডিসিন-সার্জারির ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের মেডিসিন বিভাগ ও সার্জারি বিভাগে কর্মরত ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৬ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে কর্মরত থাকবেন।’

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে মেডিসিন বিভাগের ৮৬ জন আর ৩৪ জন রয়েছেন।

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো,’ বলা হয় প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের- ২ শাখার উপসচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘এইচপিভি টিকা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ’
ঢামেকে শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

‘এইচপিভি টিকা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ’

ঢামেকে শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

‘এইচপিভি টিকা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক